শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

স্থায়ীভাবে বসবাস করতে চলে এসেছি, তাহলে অবাক হবেন না।-অভিনেত্রী মেহজাবীন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২১, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
  • ৩২৭ ০৯ বার দেখা হয়েছে

২০১০ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর গত দেড় দশকে অভিনয়ে ঈর্ষান্বিত জনপ্রিয়তা পেয়েছেন তিনি।দীর্ঘ সময় ছোট পর্দায় কাজের পর বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে।

নিজের প্রথম ও দ্বিতীয় সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন। একের পর এক চলচ্চিত্র উৎসবে পেয়েছে প্রশংসা ও পুরস্কার।  

শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গেল বছরের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটির জন্য প্রশংসিতও হন তিনি। এরপর সাত মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এই সময়টা তিনি দেশ-বিদেশে ঘুরে কাটাচ্ছেন।

মাঝে বেশ অনেক দিন ইউরোপে ছিলেন, এরপর তিনি পাড়ি জমান কানাডায়। সেখান থেকে সামাজিকমাধ্যমে সেই সফরের বেশ কিছু ছবি শেয়ার করেন। কানাডার বিখ্যাত ল্যাভেন্ডার খামারের একটিতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ফুলের বাগান থেকে নানা রকম পোজে ছবি তোলেন।

সেসব ছবি পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘যদি কখনো শোনেন এখানে স্থায়ীভাবে বসবাস করতে চলে এসেছি, তাহলে অবাক হবেন না। ’ 

ছবিগুলোর প্রশংসার পাশাপাশি কেউ কেউ মন্তব্য করেন, ‘দেশে বা বিদেশে যেখানেই থাকো ভালো থেকো। ’ 

সেই পোস্টে মেহজাবীনের স্বামী আদনান আল রাজীবকে মেনশন করে পরিচালক আবরার আতাহার লেখেন, ‘ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে যাচ্ছি। ’ সেই মন্তব্যের উত্তরে আদনান লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না। ’

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীনের ‘সাবা’ সিনেমা। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে মুক্তি পায়নি এখনও।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell