রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন

রাজবাড়ীর পাংশায় বৃদ্ধা আশালতা দাস (৭৫) হত্যার পাঁচ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তাদের ভাষ্যে, স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে ওই বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেন প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রী বিশ্বজিৎ বিশ্বাস (২৪)।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে বৃদ্ধা আশালতা দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। আশালতা ওই গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী। বিশ্বজিৎ তার প্রতিবেশী সুজিত বিশ্বাসের ছেলে।

জানা যায়, আশালতা দাসের স্বামী ১১ বছর আগে মারা যান। তার দুই মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। মেয়ে-জামাই, নাতি-নাতনি সবাই পাংশা শহরে থাকেন। গ্রামের বাড়িতে আশালতা দাস একাই বসবাস করতেন। পুরাতন বাড়িতে পুকুর, মাঠের জমি ছাড়াও বাগান রয়েছে তার। আশালতা দাসের দান করা জমির ওপর এলাকায় বিদ্যালয়, হাটবাজার হয়েছে। এসব দেখাশোনা করার জন্য লোকও ছিল।

সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ জানান, আশালতা দাস স্বর্ণালংকার পরে থাকতে পছন্দ করতেন। তার স্বর্ণালংকারের ওপর নজর পড়ে প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রী বিশ্বজিৎ বিশ্বাসের। কারণ বিশ্বজিৎ দেনার দায়ে জর্জরিত ছিল। তার পরিকল্পনা ছিল আশালতা দাসের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেনা শোধ করবেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে আশালতা ঘুম থেকে উঠে বারান্দায় এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিশ্বজিৎ গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আশালতার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তার শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান বিশ্বজিৎ।

তিনি জানান, সন্দেহজনকভাবে বিশ্বজিৎকে পুলিশ আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তার দেখানো মতে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত হাতুড়ি। এ হত্যায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আশালতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হবে। ওই মামলায় বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান এসপি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell