বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৭
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

স্বর্ণের আংটি ও টাকা চুরির অপরাধে তিন নারীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ৮:৩১ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাগেরহাটের শরণখোলায় স্বর্ণের আংটি ও টাকা চুরির অপরাধে তিন নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকায় নাছিমা বেগম নামে এক নারীর ব্যাগ খুলে স্বর্ণের আংটি ও টাকা নেওয়ার সময় তাদের ধরে ফেলেন স্থানীয়রা।

পরে তাদের শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আটককৃতরা হলেন- পারভীন বেগম (২০), শারমিন বেগম (২২) ও মৌসুমী বেগম (২৪)। এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের আংটি ও নগদ ২১০০ টাকা জব্দ করা হয়। তারা সবাই বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন।

পশ্চিম খাদা গ্রামের নাছিমা বেগম বলেন, রায়েন্দা বাজারের এক স্বর্ণকারের দোকান থেকে দুটি স্বর্ণের আংটি মেরামত করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে পাঁচরাস্তা মোড়ে নাদিয়া ফার্মেসিতে ওষুধ কেনার জন্য ঢুকি। এ সময়, এক নারী আমার ব্যাগ খুলে দুটি আংটি এবং ২১০০ টাকা বের করে পালানোর চেষ্টা করেন। তখন পাশের লোকজন দেখে দুই সহযোগীসহ তাকে ধরে ফেলেন। আমি কোনোভাবেই বুঝতে পারিনি তারা ছিনতাইকারী।

শুধু নাছিমা নয়, রহিমা বেগম নামে এক বৃদ্ধার ব্যাগ থেকেও ৮০ হাজার টাকা নিয়েছে আটক নারীরা। রহিমা বেগম বলেন, দুপুরে ইসলামী ব্যাংক, শরণখোলা শাখা থেকে ছেলের পাঠানো ৮০ হাজার টাকা তুলে হাতে থাকা ব্যাগে রাখি। ব্যাংক থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর দেখি ব্যাগে টাকা নেই। পরবর্তীতে শুনি তিন নারী টাকা চোর আটক হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে দেখি আটক নারীদের সঙ্গে আমার ব্যাংকের মধ্যে দেখা হয়েছিল। তারা আমার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু এখনও টাকা ফেরত পাইনি। টাকা ফেরত পেতে পুলিশের সহযোগিতা চান তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সুকৌশলে এক নারীর ব্যাগ থেকে আংটি ও টাকা নেওয়ার চেষ্টা করেছে- এমন অভিযোগে স্থানীয়রা তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আমরা ওই তিন নারীকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক জায়গার ঠিকানা দিচ্ছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell