রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

স্বর্ণের দোকানে ডাকাতরা হাতবোমা ফাটিয়ে দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট,আটক ১

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৮, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ
  • ১৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্বর্ণের দোকানে ডাকাতরা হাতবোমা ফাটিয়ে দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট,আটক ১

খুলনায় হাতবোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে দত্ত জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা নগদ দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় ফুলতলা এলাকা থেকে একজনকে আটক করেছে।

 

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত জানান, চার ব্যক্তি তার স্বর্ণের দোকানে ঢুকে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক, হাতে পিস্তল ও চাপাতি ছিল। দোকানে ঢুকে তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।

দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী জানান, চার ব্যক্তি একটি মাইক্রোবাসযোগে মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে ঢুকে। এ সময় তারা বাজারে দত্ত জুয়েলার্সে গিয়ে দোকান মালিক উত্তম দত্তকে জিমি করে নগদ দুই লাখ ও পাঁচ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেলেও পুলিশ এক ব্যক্তিকে আটক ও মাইক্রোবাস ফুলতলা থেকে জব্দ করে। দস্যুতার সময় তারা কালিবাড়ী বাজারে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। আটক ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell