শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল,এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত- বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায়: ডা. রাজীব রঞ্জন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৭, ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

 

স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল,এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত- বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায়: ডা. রাজীব রঞ্জন

 

চট্টগ্রাম প্রতিনিধি।।ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল,এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত- বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায় অনেকদূর। বুধবার (৬ ডিসেম্বর) রাতে নগরের রেডিসন ব্লুতে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে মৈত্রী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

No description available.

১৯৭১ সালের এই দিনেই ভারত বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ভারত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলির মধ্যে একটি। সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন তার স্বাগত বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্ক তুলে ধরেন। তিনি আন্ডারলাইন করেন যে মৈত্রী দিবস হল ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন যা রক্তে গড়া এবং ভাগাভাগি ত্যাগ স্বীকার করে। মৈত্রী দিবস উদযাপনে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন,

No description available.

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিণ আখতার, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার (ভারপ্রাপ্ত) একেএম সরোয়ার কামাল। পরে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে শাস্ত্রীয় ও লোকনৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে পারফর্ম করে বাংলাদেশের বিশিষ্ট মিউজিক্যাল ব্যান্ড চিরকুট।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell