রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩২
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

স্বামীর ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেল গর্ভবতী গৃহবধূর ঝুলন্ত মরদেহ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্বামীর ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেল গর্ভবতী গৃহবধূর ঝুলন্ত মরদেহ

সিরাজগঞ্জ সদর উপজেলায় সীমা খাতুন (১৯) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ঝুলন্ত মরদেহ মিলেছে তার স্বামীর ঘরে। ৯ মাস আগেই উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা কৃষ্ণপুর ভুইয়াপাড়া এলাকা মো. মনিরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সীমার।

সীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হলেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত সীমা খাতুন কামারখন্দ উপজেলার বীর ভদ্রঘাট গ্রামের কলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সীমা অন্তঃসত্ত্বা ছিলেন। যৌতুকের গয়নার দাবিতে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল তার। এ অবস্থায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে স্বামীর ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সীমার ঝুলন্ত মরদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

সীমা অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তারা।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে যদি অভিযোগ দেওয়া হয় তবে ব্যবস্থা নেওয়া হবে।

ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান এসআই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell