মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৭
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে দুই শিশু সন্তানসহ বিষপানে আত্মহত্যাচেষ্টা গৃহবধূ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৮, ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে দুই শিশু সন্তানসহ বিষপানে আত্মহত্যাচেষ্টা গৃহবধূ

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুপুত্র গোলাম রাব্বী (৯) ও কন্যা ইলমাকে (৪) ট্যাং পানিয়ের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে পরে নিজেও খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ।

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনজনই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওই গৃহবধূর স্বামী মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তার বাবার নাম দাউদ গাজী। তিনি নড়াইল শহরে হোটেলে কাজ করেন। আর স্ত্রী শিউলির বাবার বাড়ি নরসিংদী জেলায়। নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামে ভাড়া বাসায় থাকতো তারা। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মিঠুর সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় শিউলী বেগমের। সম্প্রতি স্বামী মিঠু দ্বিতীয় বিয়ে করেছে -এমন খবরে পরিবারে কলহ বাড়তে থাকে। এরই জেরে বুধবার সকালে ঝগড়ার একপর্যায়ে ছেলে-মেয়ের সামনে গৃহবধূকে মারধর করেন স্বামী মিঠু। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিউলী বেগম দুপুর ১২টার দিকে ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসেন। পরে ট্যাং গুলিয়ে তার মধ্যে ঘাসমারা বিষ মিশিয়ে পান করে দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেন মা নিজেও। এরপর প্রথমে সন্তানরা অসুস্থ হওয়া শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

শিউলির শাশুড়ি জানান, তার ছেলে ও বউমা ঢাকায় থাকতেন। চার বছর আগে নড়াইলে চলে এসেছেন। ছেলে দ্বিতীয় বিয়ে করার পর নাতি-নাতনি ও বউমা তার কাছেই থাকতেন। এর মধ্যে এমন একটা ঘটনায় মেনে নিতে পারছেন না তিনি।

এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আসাদ-উজ-জামান মুন্সি বলেন, মা ও ছোট মেয়েটি আশঙ্কামুক্ত নয়। তাদের যথাযথ চিকিৎিসা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell