বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

স্বামীর পরকীয়া সন্দেহে স্ত্রীর আত্মহত্যা,স্বামী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্বামীর পরকীয়া সন্দেহে স্ত্রীর আত্মহত্যা,স্বামী আটক

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় ফাঁস দিয়ে মনোয়ারা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শরিফুল ইসলামকে আটক রেখেছে পুলিশ।

রোববার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে মধ্য বাড্ডা বড়টেক আমাতুন্নেছা স্কুলের পাশে একটি দোতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন

ফেনী সদর উপজেলার কইখালি গ্রামের আ. জলিলের মেয়ে মনোয়ারা। তার স্বামী শরিফুল ইসলামের বাড়ি পাশের মধ্যমচারিপুর গ্রামে। প্রেমের সম্পর্কে ৮ বছর আগে বিয়ে করেন তারা। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের। শরিফুল ইসলাম ‘হক ট্রেডিং করপোরেশনের’ এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি করেন।

হাসপাতালে শরিফুল ইসলাম জানান, তিনি পরকীয়া করেন এমন সন্দেহ করেন তার স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্ত্রীকে বাসায় রেখে আজ দুপুর ১টার দিকে তিনি দুই সন্তানকে নিয়ে এলাকায়ই ঘুরতে বের হন। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন মনোয়ারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানায় জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শরিফুলকে আটক রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell