সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

স্বামী ছুরি নিয়ে ভয় দেখাতে গেলে মারা যান স্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৩, ২০২২, ১০:৩০ অপরাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে

 নগর সংবাদ।।পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি নিয়ে ভয় দেখাতে যান স্বামী মাসুদ গাজী খোকন (৩০)। সেই ছুরি পেটে ঢুকে মারা যান স্ত্রী আসমা আক্তার (৩০)

গত ১৮ আগস্ট ভোর রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পালিয়ে যান ঘাতক স্বামী খোকন। রোববার (২১ আগস্ট) রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ। এরপর তিনি পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) ড. এএইচএম কামরুজ্জামান সোমবার (২২ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে আসমা নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে স্থানীয় লোকজন ওই ঘরে দুর্গন্ধ পেলে পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধারের পর সেটির ময়নাতদন্ত করা হয়। ঘটনাটি হত্যাকাণ্ড প্রতীয়মান হওয়ায় ভিকটিমের স্বামীকে সন্দেহ করা হয়।

তিনি বলেন, ভিকটিম আসমার মা অজুফা বেগম বাদী হয়ে হত্যার ঘটনায় আসমার পলাতক স্বামী খোকনের নামে মামলা করেন। মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ তার স্বামীকে খুঁজতে থাকে। রোববার রাত সোয়া ২টার দিকে চট্টগ্রামের বটতলী রেল স্টেশন থেকে খোকনকে গ্রেফতার করা হয়। পরে তিনি পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেন। চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর তাকে রায়পুর থানায় নিয়ে আসা হয়। সোমবার (২২ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ঘাতক খোকনের বাড়ি মুন্সিগঞ্জের গাজির চর এলাকায়। ঘটনার পর তিনি নারায়ণগঞ্জে পালিয়ে যান, সেখান থেকে চট্টগামে।

তিনি বলেন, খুব অল্প সময়ে আমরা হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি এবং ঘাতককে গ্রেফতার করতে পেরেছি। এছাড়া গত ১৮ আগস্ট একই উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুরের একটি সুপারি বাগান থেকে লায়লা নুর নিপু (২৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। খুব অল্প সময়ের মধ্যে ওই ঘটনার রহস্যও উদঘাটন করে তার কথিক প্রেমিক হত্যাকারী সোহাগকে গ্রেফতার করা হয়। এছাড়া আরেক হত্যাকারী রফিককে গ্রেফতারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কুমিল্লা থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে লক্ষ্মীপুরের রায়পুরে এসে ধর্ষণের শিকার হয়ে খুন হয় নিপু।

মৃত আসমা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের ওসমান দর্জির মেয়ে। ঘাতক খোকন তার দ্বিতীয় স্বামী। আসমাও খোকনের দ্বিতীয় স্ত্রী। প্রায় এক মাস আগে রায়পুরের হাজিমারা এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে তারা মাসিক ৫০০ টাকা ভাড়া দিয়ে বসবাস করতেন। আসমার স্বামী পেশায় শ্রমিক ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell