বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

স্বামী ছেলের উপর নির্ভরশীল নয় নারীকে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে মেয়র সেলিনা- হায়াৎ আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২২, ১:৪৭ পূর্বাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

নারীকে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন,   নারী যেন নিজেকে মানুষ হিসেবে নিজেকে স্বীকৃতি দেয়।  ভাবতে শিখে, আমি পারি এই মনোভাব গড়ে উঠে। শুধুমাত্র প্রান্তিক পর্যায়ের নয় অনেক উঁচু পর্যায়ের নারীদের মাঝেও একটা শঙ্কা ভয়ভীতি কাজ করে৷ ছোট থেকেই নারীরা কখনো বাবা কখনো স্বামীর কিংবা কখনো ছেলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু এ নির্ভরশীলতা কাটিয়ে উঠে নারীকে একজন মানুষ, স্বাতন্ত্র্যবোধ ও আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে। এই বোধগুলো গড়ে তোলার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বহু কাজ করছি। নারী হোক কিংবা পুরুষ যখন একজন মানুষ দক্ষ হয়ে গড়ে ওঠে তখন কিন্তু সমাজও দক্ষ হয়ে ওঠেন এবং সেই দেশও সমৃদ্ধশালী হয়। দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

রোববার (৩ জুলাই)  বিকালে আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত  নারীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য হলো, দেশের একটি লোকও পিছিয়ে থাকতে পারবে না। প্রত্যেকের দেশের প্রতি অবদান রাখতে হবে। এজন্যই আমাদের এই কাজ গুলো করা। আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি এজন্যই এই প্রশিক্ষণ। আজ থেকে পনেরো বছর আগে আমরা চিন্তাও করতে পারতাম না কোন টিমের সাইকেল কিংবা স্কুটি চালিয়ে চলাচল করবে। নারায়ণগঞ্জে  নভেরা সাইকেলিং গ্রুপ বিনা মূল্যে মেয়েদের সাইকেল শেখায়। যেসব মেয়েরা কারাতের পাশাপাশি সাইকেলিং শিখতে চায় তাদের সাইকেল কেনার জন্য ঋণ দিব। আমরা চাই এই ১৫ জন মেয়েকে দেখে পনেরশো মেয়ে কারতে শিখুক। মেয়েরা এগিয়ে স্বাবলম্বী হয়ে আমাদের দেশকেও সমৃদ্ধশালী করুক।

এসময় আরো উপস্থিত ছিলেন দরিদ্র বিমোচন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি  মিনু আরা বেগম  ও ৪ ৫ ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, আরএনআর গ্লাডিয়েটর কারাতে একাডেমির পরিচালক আলেকজেন্ডার বো প্রমুখ ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell