সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৮
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল-মামুনের ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগের সত্যতা পদে আছে বহাল তবিয়তে

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২২, ৭:০৫ পূর্বাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল-মামুনের ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগের সত্যতা পদে আছে বহাল তবিয়তে

 বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমানুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব অবহেলা, ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগের সত্যতা পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগ।

তাকে বদলির আদেশও দেন বিভাগের পরিচালক।কিন্তু তারপরও নিজ পদে বহাল তবিয়তেই আছেন আল-মামুন!

সোমবার (১১ জুলাই) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা।

জানা গেছে, চলতি বছরের ১১ জুন বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমানুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, চিকিৎসকদের প্রতি দুর্ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১২ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। এ কমিটির প্রধান ছিলেন ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিহাব উদ্দিন,।

অন্যান্য সদস্যরা ছিলেন ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের। গত ১৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল-মামুনকে ভোলা জেলার মনপুরা উপজেলায় বদলির আদেশ দেন।

তার জায়গায় মনপুরা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমানকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৩০ জুনের মধ্যে অবশ্যই নতুন কর্মস্থলে যোগদানের সময় বেঁধে দেয় স্বাস্থ্য বিভাগ।

এর আগে গত ২৪ মে আমানুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে কমপ্লেক্সের মাঠকর্মীরা কর্মবিরতি ও মানববন্ধন করেন। এসব ঘটনায় বরিশাল স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান একই দিন সরেজমিনে এসে কর্মচারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠকের পর তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

কিন্তু এসব কর্মীদের আশার গুড়ে বালি পড়েছে। কোনো সমস্যার সমাধান ঘটেনি। বরং স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল-মামুন বিনা কারণে কর্মচারীদের সঙ্গে অশালীন ব্যবহার, গালিগালাজ ও চাকরিচ্যুতির হুমকি দিয়ে যাচ্ছেন। নিজ পদে বহাল থাকতে নানা অপচেষ্টাও করে যাচ্ছেন।

এসব অভিযোগের বিষয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমানুল্লাহ আল-মামুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কথা বলতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এ ব্যাপারে জেলার সিভিল সার্জন মো. ফজলুল হক বলেন, স্বাস্থ্য কর্মকর্তাকে অবশ্যই সরকারি বিধান মেনে চলতে হবে। তিনি কোনো স্বেচ্ছাচারিতা করতে পারবেন না। যা ঘটেছে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell