বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩০
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

সড়ক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২২, ৭:৫০ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিনি পিকআপ ভ্যানে থাকা খায়রুল ইসলাম (৩০) ও মামুন (২৮) নামে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন ওই পিকআপের আরো তিনজন শ্রমিক।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফুলবাড়ীর ফকিরপাড়া এলাকার ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত খাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গো-মোস্তফাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ওই মিনি পিকআপের চালক ছিলেন। আর নিহত মামুন একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ওই পিকআপ ভ্যানের হেলপার (সহকারী) ছিলেন।

এ ঘটনায় গুরুত্বর আহত তিন শ্রমিক হলেন, নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান (৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) এবং একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী (৪৫)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell