শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সোমবার (৩ জুলাই) মোট ৮টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩২০০ জন হাজি।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২৩, ১:৩১ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সোমবার (৩ জুলাই) মোট ৮টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩২০০ জন হাজি।বিমান ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে হাজিদের সুবিধার্থে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাস্টমস জোন করা হয়েছে। একইসঙ্গে এবারই প্রথম আলাদা করে জমজমের পানি আনার অনুমতি বাদ দিয়ে বিমানবন্দরে প্রত্যেক হাজিকে ৫ লিটার জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

পাশাপাশি হাজিদের বিমানবন্দরে নির্বিঘ্ন সেবা দেওয়ার জন্য টাস্কফোর্স করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, হাজিরা যেন দ্রুত বিমানবন্দরে সেবা পান তা নিশ্চিত করা হচ্ছে। টাস্কফোর্সের মাধ্যমে পুরো কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

No description available.

হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৩৩২) ৪১৮ জন হাজি নিয়ে দেশে পৌঁছেছে।

সোমবার (৩ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।

এর আগে রোববার (২ জুলাই) ৩৩৫ জন হাজি নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম একটি ফ্লাইট।

এবছর হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন। বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হাজি সৌদি আরবে যান। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করছে।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১,১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছে দেয়। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell