শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

হঠাৎ অসুস্থবোধ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিং শাহরুখ খানকে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২২, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

হঠাৎ অসুস্থবোধ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিং শাহরুখ খানকে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার (২১ মে) দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন বলিউড বাদশা।

সেখানে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। এরপর তাকে শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিং খানকে। এরপর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে।

 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গ্যালারিতে বসে তিনি খেলা উপভোগ করেছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই অভিনেতা।   পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শাহরুখের শরীরে পানির পরিমাণ কমে গিয়েছিল। পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গেই ছিলেন তার একমাত্র মেয়ে সুহানা ও ছেলে আব্রাম। আরও ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুর।

আজ সুহানা খানের জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে পড়ে চিন্তার ভাঁজ।

অনেক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিকে এখনো কেকেআর টিমের পক্ষ থেকে অভিনেতার অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিবৃতি দেয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell