রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০২
শিরোনামঃ
গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু

হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে-বলিউড বাদশা শাহরুখ খান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে-বলিউড বাদশা শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান নাকি এক সময় সারাদিন শুধু ব্ল্য়াক কফি আর কাবাব খেতেন। আর সঙ্গে একের পর এক সিগারেট ধরাতেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দিনে নাকি ১০০ টার বেশি সিগারেট খান। সেই শাহরুখই ৫৯-এর জন্মদিনে দিলেন বড় ঘোষণা।

 

শনিবার (০২ অক্টোবর) শাহরুখ খানের জন্মদিন ছিল। এদিন জীবনের ৫৯ বসন্তে পা দিয়েছেন এই তারকা। বিশেষ এ দিনটিতে ভক্তদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, তিনি আর ধূমপান করছেন না।

শাহরুখ আরও জানান, প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।

শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম বাড়ি মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার! বাদশার ৫৯তম জন্মদিনেও ছিল সেই একই দৃশ্য। মুম্বাইয়ের বান্দ্রার রাস্তায় ছিল জনতার ঢল।

শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় করতে থাকেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার  ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গেল তিন দশকের এই রেওয়াজে করোনার সময় ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনেও প্রথা ভাঙলেন বাদশা।

মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা যেন চাঙ্গায়নী সুধা পেলেন।

শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাকে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পক্ষ থেকেই এই আয়োজন করা হয়েছিল। তাদের নিরাশ করেননি কিং খান। শাহরুখ খানের ওই ফ্যানক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell