মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৬
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

হবিগঞ্জ শহরের হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২১, ৯:০২ অপরাহ্ণ
  • ৪৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। হবিগঞ্জ শহরের টাউন হল রোডে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত লাগানো একটি বাঁশ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে এক যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ও তার সঙ্গে এক নারী শহরের প্রধান সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালের দিক থেকে চৌধুরীবাজারের দিকে যাচ্ছিলেন। পথে টাউন হল রোড এলাকায় এক যুবক রিকশাটির গতিরোধ করে কয়েক হাত লম্বা একটি বাঁশ দিয়ে সাইফুলকে উপর্যুপরী আঘাত করে পালিয়ে যায়।

পরে ব্যবসায়ীরা আহত সাইফুলকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

চিকিৎসকরা জানিয়েছেন, সাইফুলের মাথায় গুরুতর জখম হয়েছে। আঘাতে একটি চোখও ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মুমিন উদ্দিন চৌধুরী বলেন, সাইফুল হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শেষে রিকশায় করে যাচ্ছিলেন। পথেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশটি জব্দ করা হয়েছে। ঘটনার পর হত্যাকারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরায় ধারণ হওয়া একটি ফুটেজ পাওয়া গেছে। আরও ফুটেজ সংগ্রহের পর তাকে শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় দিনেদুপুরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell