বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৪
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

হরিণাকুণ্ডুতে ইজিবাইক চালককে উপর হামলায় থানায় মামলা,কাউকে চিনতে পারেননি আহত মাজেদ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

হরিণাকুণ্ডুতে ইজিবাইক চালককে উপর হামলায় থানায় মামলা,কাউকে চিনতে পারেননি আহত মাজেদ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলাতে মাজেদ আলী (৩৮) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা।মাজেদ আলী রিশখালি গ্রামের জুমাত আলীর ছেলে। গত মে মাসের ৬ তারিখ শনিবার দুপুরে উপজেলার তৈলটুপি সাধুহাটি সড়কের আমেরচারা ও পারদখলপুর মাঠের মাঝে সড়কের ওপর এ ঘটনা ঘটে। ঘটনার দিন সাংবাদিকদের করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি ক্যামেরার সামনে ইসপস্ট বলছেন আহত মাজেদ। হরিণাকুণ্ডু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদ সাংবাদিকদের জানান,তিনি ইজিবাইক চালিয়ে সাধুহাটি থেকে হরিণাকুণ্ডুর দিকে আসছিলেন।ঘটনাস্থলে পৌছলে ৫/৭জন দুর্বৃত্তরা চলন্ত ইজিবাইক থামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়।তিনি দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি।এদিকে ১১ মে ২০২৩ ইং তারিখে ভিকটিম মাজেদ আলীর স্ত্রী মোছাঃসনিয়া খাতুন থানায় একটি মামলা করেন,সেখানে উল্লেখ্য থাকে যে রিশখালী গ্রামের শামিম মালিথা,মোঃবছির উদ্দীন (নটো),মোঃশাহিন,অপরদিকে কেষ্টপুর গ্রামের মোঃ সোহাগ,মোঃ ফারুক হোসেনকে বাদী করে একটি মামলা রুজু করা হয়।জাতির সামনে প্রশ্ন থাকলো তাহলে আসল অপরাধী কে.? আসল অপরাধীরা কি তাহলে ধরা ছোঁয়ার বাইরে বলছে সুশীল সমাজ। এদিকে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃআবুল কালাম আজাদ বলেন,ভিকটিমের কিছু বক্তব্যে দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়,সে নিজেই বলছে এমন ঘটনা তিনি কারও চেনেন নি। মিথ্যা মামলার কারনে আমার ইউনিয়নের সাধারণ জনগন যাতে ক্ষতিগ্রস্থ না হয় আমি সেদিকে খেয়াল রাখবো।তিনি এধরনের মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান একটি হাতের আঙ্গুল কাটা শুনলাম কিন্তু এজাহারে সেই বিষয় কোনও উল্লেখ্য না থাকায় বিষয়টি রহস্যজনক বলে মনে করছি। এদিকে ইজিবাইক চালককে কুপিয়ে আহত মামলার তদন্তকারী এসআই (নিঃ) শিকদার মনিরুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,মামলা হলেই তো সে অপরাধী হবে এমন নয়।আমরা অযথা কাউকে হয়রানী করবো না। ঘটনাটি তদন্ত চলছে অপরাধী প্রমানিত হলে,অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। তবে কার হাতের আঙ্গুল কাটা সেই হোতা-কে বের করতে আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। আঙ্গুল কাটা ব্যক্তিকে বের করতে পারলে মূল রহস্য উদঘাটন করতে পারবো। এমন ঘটনায় হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান,আসলে এব্যাপারে আমাদে তদন্ত চলছে,অপরাধী যেই হোক জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তবে মাজেদের মামার সাথে জমি জমা নিয়ে বিরোধ আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell