রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

হাজীনগর ভবনের ৫ম তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ
  • ২৯১ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ শহরের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা হাজীনগর এলাকার একটি ভবনের ৫ম তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- রবিউল ইসলাম (৩০) ও স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে লাকী দাস (৪০)।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসার দরজা ভেঙে ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থলে শত শত লোক ভিড় করেন। পুলিশের ধারণা গত ৩-৪ দিন আগে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় জানায়, বিকেলে পাইনাদী সিআইখোলার হাজীনগর এলাকার শাহাদাত হোসেনের বাড়ির ৫ম তলার একটি বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভেতরে উঁকি দিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, গত মাসের ১ তারিখে তার পাঁচতলা ভবনের ৫ম তলার একটি কক্ষ ভাড়া নেয় রবিউল ইসলাম। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি আমাকে জানায়। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর ওই বাসার ভাড়াটিয়া রবিউল ইসলামকে হাতে ওষুধ নিয়ে বাসায় ঢুকতে দেখেছি। পরে আর তাদেরকে বাসার বাইরে দেখিনি। শনিবার বিকেলে বাসা থেকে দুর্গন্ধ বের হলে আমি বাড়িওয়ালাকে বিষয়টি জানাই।

এদিকে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু ও মোহাম্মদ নাজমুল হাসান (সার্কেল-ক)-বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি মেঝেতে পড়েছিল। তবে বাসার ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা  আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, তাদের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তারপরও আমরা তদন্ত করে দেখছি। উদ্ধার হওয়া মরদেহের ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell