শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১১, ২০২৩, ২:১৭ পূর্বাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ১

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসরাত হোসেন আলভী (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আশরাফুল আলম (১৫) নামে তার এক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অক্সিজেন কুয়াইশ সড়কের বেল্লাবাপের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলভী নগরীর বায়েজিদ বোস্তামীর ওয়াজেদিয়া নিদ্দাপাড়ার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। আহত আশরাফুল ওয়াজেদিয়া হাজীপাড়ার প্রবাসী শাহজাহানের ছেলে। সে ষোলশহর বন গবেষণাগার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ১৫০ সিসির একটি বাইক নিয়ে আলভী ও আশরাফুল ঘুরতে বের হয়। বাইকটি চালাচ্ছিল আলভী। অতিরিক্ত গতির কারণে বেল্লাবাপের ঘাটা এলাকায় রাস্তার স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে যায়। এতে আলভী ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়রা গুরুতর আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী মডেল থানার মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান বলেন, বাইক দুর্ঘটনায় একজন মারা গেছে। গুরুতর আহত আরেকজন স্থানীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell