শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

হাতকড়া নিয়েই ভারত পালিয়ে যাওয়া আসামি অস্ত্র ও হেরোইনসহ আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৬, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ
  • ২৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

হাতকড়া নিয়েই ভারত পালিয়ে যাওয়া আসামি অস্ত্র ও হেরোইনসহ আটক

পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া নিয়েই ভারত পালিয়ে যাওয়া আসামি মাসুম ওরফে মাসুদ রানাকে (২৮) অস্ত্র ও হেরোইনসহ আটক করেছে র‍্যাব।

সোমবার (২৬ জুন) ভোর ৫টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

একই সময় মাসুদ রানার সহযোগী মো. ইলিয়াসকেও (২৪) আটক করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৮০ লাখ টাকা মূল্যের ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল জব্দ করে র‍্যাব।

সোমবার দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এতথ্য নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ৬ পুলিশ ইতোমধ্যেই শাস্তির আওতায় এসেছে।

মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।

র‍্যাব অধিনায়ক জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর র‍্যাব তাকে আটক করতে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ আটক করা হয়। ভারত থেকে হেরোইন এনে তা বাজারজাত করার উদ্দেশ্যে প্যাকেটজাত করার সময় তার কাছ থেকে হেরোইনগুলো জব্দ করা হয়েছে। এছাড়াও একটি বিদেশি পিস্তল ও পুলিশের হ্যান্ডকাফ জব্দ করে র‍্যাব।

র‍্যাব অধিনায়ক আরও জানান, একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পালিয়ে বেশকিছু দিন ভারতে অবস্থান করেছিলেন। কয়েকদিন আগে দেশে ফিরেছেন মাসুদ রানা৷

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, ২৪ মে (বুধবার) একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করে বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এসময় গ্রেপ্তারকৃত আসামির মোবাইলে অনেকগুলো হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে স্কুলপাড়ার একটি পাঠখড়ির মাচা থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সে সময় মাসুদের দুই হাতে একটি হ্যান্ডকাফ লাগানো ছিল।

ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যায়। এরপর পুলিশ পিছু নিলেও তাকে ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell