বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৯
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

হাফেজ তাকরীম কে অভিনন্দন: সৈয়দ আহমদ শফী আশরাফী

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১০, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ
  • ৪৯৯ ০৯ বার দেখা হয়েছে

হাফেজ তাকরীম কে অভিনন্দন: সৈয়দ আহমদ শফী আশরাফী

সম্প্রতি দুবাই আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগীতায় ৬৫টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমদ তাকরীম কে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি-এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী।

ন্যাশনাল সবুজ বাংলা পার্টি- এনএসবি পার্টি’র মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন, হাফেজ তাকরীম তুমি বুকে সাহস রাখো। আরো অনেক দূর যেতে হবে তোমাকে। বিশ্বব্যাপী দ্বীন ইসলামের খেদমত করতে হবে। এবং সবার আগে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। দেশবাসীর দোয়া আছে তোমার সাথে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সম্প্রতি দুবাইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হাফেজ তাকরীম।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নির্বাচনি পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকের রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরীম।
এর আগেও, গত বছর ২২ মার্চ ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাকরীম।

হাফেজ সালেহ আহমাদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell