মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৯
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

হায়রে পুত্র-শরীয়তপুরে মাকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২২, ২০২৩, ২:২৪ পূর্বাহ্ণ
  • ৩০৬ ০৯ বার দেখা হয়েছে

 

হায়রে পুত্র-শরীয়তপুরে মাকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে মাকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ছেলে জাহিদ মাঝিকে আটক করেছে পুলিশ।

নিহত মা নারগিস বেগম (৪০) ঘড়িষার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ঘড়িষার বাজারের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী।

জানা যায়, ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি ও স্ত্রী নারগিস বেগমের তিন ছেলের মধ্য জাহিদ বড়। বুধবার বিকেলে বিয়ের দাওয়াত খেয়ে জাহিদের বাবা ও মা বাড়িতে আসে। পরে জাহিদের মাকে ও জাহিদকে বাড়িতে একা রেখে বাবা সেলিম মাঝি দোকানে চলে যায়। এর পর সন্ধ্যায় বাবা সেলিম মাঝি ও শাহিন মাঝি এসে ঘরের দরজা বন্ধ দেখে। পরে দরজা না খুলায় দরজাটি ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নারগিস বেগম। আর পাশেই পড়ে আছে হাতের দুটি আঙুল। ছেলে জাহিদ বটি দা হাতে নিয়ে ভয়ংকরভাবে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের সাহায্যে তাকে আটক করে বেঁধে রাখা হয়।
পরে ঘড়িষার বাজারে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নারগিস বেগমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নড়িয়া থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আসে। আরও অতিরিক্ত পুলিশ এনে ঘাতক জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘাতকপুত্রকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতকপুত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell