বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪০
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

হায়রে ফেজবুক প্রেম-বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভারতীয় তরুণীর যৌতুক মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১২, ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

হায়রে ফেজবুক প্রেম-বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভারতীয় তরুণীর যৌতুক মামলা

 

যৌতুকের জন্য মারধরের অভিযোগে বাংলাদেশি এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক ভারতীয় তরুণী। সোমবার (১০ এপ্রিল) রাজধানীর সূত্রাপুর থানায় বাদী হয়ে এ মামলা করেন তিনি। বাদীপক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন হায়দার তানভীরুজ্জামান। তবে অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১২ এপ্রিল) সূত্রাপুর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কে বলেন, ‘ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভারতীয় তরুণী মেহেজাবিন চৌধুরী ওরফে অমৃতা দত্ত চৌধুরী শেরপুরের যুবক আব্দুল ওয়াকিলের নামে মামলা করেছেন। আমরা তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।’ মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারিতে মেডিকেলে পড়ালেখা করতে বাংলাদেশে আসেন ওই ভারতীয় তরুণী।

 

 

বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশি যুবক আব্দুল ওয়াকিলের সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিলে ওয়াকিল তাকে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই বছরের ১৭ সেপ্টেম্বরে ঢাকা জজ কোর্ট থেকে এফিডেভিড করে এক লাখ টাকা কাবিননামায় তারা বিয়ে করেন।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, কলকাতায় অনেক ধনসম্পদ আছে জেনে ওয়াকিল ওই তরুণীর কাছে যৌতুক দাবি করতেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বাড়িতে নিয়ে যেতে বললে ওয়াকিল বিভিন্ন ধরনের টালবাহানা করে তাকে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন এবং মাঝেমধ্যে হোটেলে একসঙ্গে থাকতেন। বর্তমানে ভারতীয় ওই তরুণী নয় সপ্তাহের গর্ভবতী। গত ৫ মার্চ বিষয়টি জানালে ওয়াকিল তাকে গর্ভপাত করতে বলেন। প্রতিবাদ করলে তাকে চড়থাপ্পড় মারেন। তাকে ১০ লাখ টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে মেহেজাবিন চৌধুরী ওরফে অমৃতা দত্ত চৌধুরী বলেন, ‘বিয়ের পর থেকে তিনি আমাকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন। আমি নয় সপ্তাহের গর্ভবতী। আমাকে এখন ডিফোর্স দিতে চাচ্ছেন। আমি ন্যায়বিচার চাই। তার সঙ্গে সংসার করতে চাই।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell