শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

হায়রে জীবন-পেটে ভরে ইয়াবা পাচার করতে গিয়ে মৃত্যু।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২১, ৭:২৬ অপরাহ্ণ
  • ৪৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পেটে করে ইয়াবা পাচার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. মোস্তাফা (২৪) নামের এক যুবক। পেটের ভেতরে ইয়াবা মোড়ানো বেলুন ফেটে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মোস্তাফা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হোয়াইক্যং চেকপোস্টসংলগ্ন গ্রামের আবুল হাশেমের ছেলে। জানা গেছে, বুধবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে বেলুনে মুড়িয়ে ১৭ প্যাকেট ইয়াবা খান মোস্তাফা। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওয়াশ করে বের করা হয় ১২ প্যাকেট ইয়াবা। বাকি পাঁচ প্যাকেট পেটের ভেতরেই ফেটে যাওয়ায় সেগুলো আর বের করা সম্ভব হয়নি। পরে অবস্থা বেগতিক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। নিহতের মা আনোয়ারা বেগমের বরাত দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, মোস্তাফা ইয়াবা সেবনের পর প্রথমে বাড়িতে কবিরাজ নেওয়া হয়। সেখানে ১২ প্যাকেট ইয়াবা বের করে। এরপর বিষক্রিয়ায় গড়াগড়ি করায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে জেলা সদর হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পরে সে মারা যায়। ইয়াবার বিষক্রিয়ার কারণেই ছেলেটি মারা গেছে বলে জানান তিনি। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, ছেলেটির মৃতদেহ ময়নাতদন্ত করার সময় পেটের ভেতর ইয়াবার পাঁচটি প্যাকেট পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইয়াবাগুলো গলে যাওয়ায় গণনা করা সম্ভব হয়নি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell