সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৮
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

হায়রে সম্পত্তি-জমি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে ইট দিয়ে থেঁতলে দেয় কু পুত্র রতন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৫, ২০২২, ১২:২০ পূর্বাহ্ণ
  • ৫০৪ ০৯ বার দেখা হয়েছে

হায়রে সম্পত্তি-জমি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে ইট দিয়ে থেঁতলে দেয় কু পুত্র রতন

মানিকগঞ্জের ঘিওরে বসতবাড়ির জমি লিখে না দেওয়ার জেরে মাকে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে রতন মিয়া (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আঘাতের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি মা ডালিমন বেগম (৬৬)।

এ ঘটনায় শনিবার (১৪ মে) বিকেলে রতন মিয়া ও তার স্ত্রী রাশেদা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর এক স্বজন।

শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় নলকূপ থেকে পানি আনতে গেলে পুত্রবধূ রাশেদা আক্তার শাশুড়িকে বাধা দেন। এ নিয়ে ডালিমন প্রতিবাদ জানালে ছেলে রতন তার ওপর চড়াও হন। একপর্যায়ে মাকে পিটিয়ে ও ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় থেঁতলে গুরুতর জখম করেন। এ সময় মা ডালিমন মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল লতীফ বলেন, রতন এর আগেও একাধিকবার তার মাকে মারধর করেন। গ্রাম্য শালিসে তাকে কয়েকবার সতর্কও করা হয়। কথায় কথায় মাকে মারধরের প্রতিবাদ জানালে গ্রামের লোকজনকে উল্টো হুমকি দেন রতন।

অভিযোগের বিষয়ে জানতে রতন মিয়ার মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell