মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪২
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

হোটেল থেকে দুই বোনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহের একটি হোটেল থেকে দুই বোনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এময় তাদের কাছ থেকে এক কেজি ৫০ গ্রাম হোরোইন (অবৈধ বিক্রয় মূল্য প্রায় এক কোটি টাকা), মাদক বিক্রি করা ২৪ হাজার টাকা, পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ৫টি মোবাইল সেট জব্দ করা হয়।

আটকরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের মেহেদী হাসান ও নাছিরুলকে এবং শেরপুর থেকে রুবিনা ও রুমা। রুবিনা ও রুমা দুইজন সহোদর।

শনিবার (২০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

খোরশিদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি— শুক্রবার রাতে শেরপুরের দুই শীর্ষ হেরোইন ব্যবসায়ী রুমা ও রুবিনার কাছে রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ থেকে মাদকের একটি বড় চালান আসছে। সেই তথ্য পাওয়ার পর জামালপুর, শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওঁৎ পেতে থাকে। তবে, মাদক ব্যবসায়ীরা গতিপথ পরিবর্তন করে জামালপুর হয়ে ময়মনসিংহ চলে আসে এবং নগরীর গঙ্গাদাস রোডের একটি হোটেলে অবস্থান করে।

পরে দিনগত রাত ১টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে মেহেদী হাসান ও তার সহযোগী নাছিরুল ইসলামকে আটক করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া মতে তাদের পরিহিত আন্ডার ওয়ারের নিচ থেকে এবং প্রাইভেটকারের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের তথ্যমতে, শেরপুর জেলার নকলা থানার চন্দকোনা থেকে মোছা. রুবিনাকে ২৫ গ্রাম হেরোইনসহ এবং শেরপুর শহর থেকে তার বোন রুমাকে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell