শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

হ্যাকার চক্রের দুই সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৩৭৪ সিম কার্ড জব্দ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১২, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের দুই সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৩৭৪ সিম কার্ড জব্দ করেছে যৌথবাহিনী।  

সেই সঙ্গে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে ওহেদুল ইসলাম (৩৯) ও মামুন মিয়া (৩৭) নামে দুজনকে।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪টি সিম কার্ড, ল্যাপটপ, সিসি ক্যামেরা ও নগদ ছয় লাখ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা  ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  


দণ্ডপ্রাপ্ত ওহেদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে ও মামুন মিয়া একই গ্রামের মধু মিয়ার ছেলে।

বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ দণ্ড দেন।  

ভ্রাম্যমাণ আদালতে হাজিরের পর ওহেদুল ও মামুন হ্যাকার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীসহ অন্যান্য সরকারি ভাতাভোগীদের মোবাইল ফোনের সিম কার্ড হ্যাক করে প্রতিমাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।

এর আগে, বুধবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত হ্যাকার ওহেদুল ও মামুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনী।

ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে এ অভিযান শুরু করা হয়। অভিযানে তাদের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪ টি সিম কার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ভাতাভোগীদের সিম কার্ডের পিন কোডের চারটি রেজিস্ট্রার ও নগদ ছয় লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, অভিযানে বিপুল সংখ্যক সিম কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে জেল-জরিমানা করা হয়েছে।  

দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell