রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

১০ মাসে মারাগেছে ২৯ জন- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে প্রতিনিয়ত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২৫, ২:০০ পূর্বাহ্ণ
  • ২১১ ০৯ বার দেখা হয়েছে

১০ মাসে মারাগেছে ২৯ জন- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে প্রতিনিয়ত

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলো। এসময়েও বন্ধ হয়নি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১০ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৯ জন। এরমধ্যে নির্যাতনে ১১ জন, গুলিতে ১৩ জন এবং পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।- অধিকারের তথ্য

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থামছেই না। গত দুই দশকে ‘ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, এনকাউন্টার’- এরকম নামে চলে আসছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। প্রায় প্রতিটি ঘটনায় বক্তব্যও গৎবাঁধা—প্রতিপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ছোড়ে। এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়াও একটি বড় উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে।

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশে ক্ষমতার পটপরিবর্তন হয়। পতন ঘটে শেখ হাসিনা সরকারের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলো। এসময়েও বন্ধ হয়নি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর তথ্য বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১০ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৯ জন। এরমধ্যে নির্যাতনে ১১ জন, গুলিতে ১৩ জন এবং পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে নির্যাতনে মৃত্যু হয়েছে পাঁচজনের, গুলিতে নিহত হয়েছেন ৪ জন। অক্টোবরে নির্যাতনে একজন ও নভেম্বরে নির্যাতনে একজন মারা গেছে। ডিসেম্বরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell