বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৭
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
  • ৩৩ ০৯ বার দেখা হয়েছে

১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান।

ঢাকা প্রতিনিধি।

গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’ হিসেবে ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শাসনামলে গুম, হত্যা ও নির্যাতনের যে ভয়ংকর বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে তার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী তুলি নিজেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ধানের শীষের প্রার্থী তুলি স্বৈরাচারের গুমের রাজনীতির প্রত্যক্ষ শিকার-নিজ পরিবার থেকেই তিনি এই নির্মমতার মূল্য দিয়েছেন। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার আজ এ জনসভায় উপস্থিত থেকে সেই ত্যাগের সাক্ষ্য দিচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমরা কি তাদের এই মহান ত্যাগ বৃথা যেতে দিতে পারি? না, পারি না।
বিএনপি চেয়ারম্যান বলেন, সামনে ১২ তারিখ নির্বাচন। ১৭ বছরেরও বেশি সময় ধরে এ দেশের মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ সময় মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি।

শুধু ভোটের অধিকারই নয়, মানুষের বাকস্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, ভোটের অধিকার মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার। এসব অধিকার আদায় করতে গিয়ে গত ১৬ বছরে বহু মানুষ অকাতরে জীবন দিয়েছেন। অসংখ্য মানুষ গুম, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন।
তারেক রহমান বলেন, এই জনসভায় যারা বসে আছেন, তাদের অনেকের স্বজন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। এ ত্যাগ বৃথা যেতে না দিতে হলে প্রথম ও প্রধান কাজ হলো-ভোটের অধিকারকে সত্যিকার অর্থে শক্তভাবে প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, গত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের কাছে কোনো জবাবদিহি করেনি। জনগণের অধিকার দমন করেই তারা শাসন চালিয়েছে। ১২ তারিখের নির্বাচন শুধু গণতন্ত্রের ভিত্তি মজবুত করার নির্বাচন নয়-এটি দেশের ভবিষ্যৎ পরিবর্তনের নির্বাচন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell