বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৬
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

১৭ বছর দেশে নির্বাচন হয়নি যারা ক্ষমতায় ছিল-লুটপাট করেছে, দুর্নীতি করেছে”শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ
  • ১০৯ ০৯ বার দেখা হয়েছে

 

১৭ বছর দেশে নির্বাচন হয়নি যারা ক্ষমতায় ছিল-লুটপাট করেছে, দুর্নীতি করেছে”শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

নোয়াখালী লক্ষীপুর প্রতিনিধি।।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৭ বছর নির্বাচন হয়নি, নির্বাচনের কোনো সুযোগ ছিল না। যারা ক্ষমতায় ছিল, তারা এমনি এমনি পালিয়ে যায় নাই। তারা গণশত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দুর্বৃত্তায়ন করেছে। এজন্য আমার এবং আপনার কাছে জনগণের প্রত্যাশা বেশি। মানুষ চায় রাজনৈতিক ব্যক্তির একটা গুণগত পরিবর্তন হোক।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে ক্বেরাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দলের নেতাকর্মীদের হুঁশিয়ারী দিয়ে এ্যানি বলেন, সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কোনোভাবে দলের নাম ব্যবহার করে যদি আমরা ক্ষতি সাধন করতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, ওই ধরনের কোনো সুযোগ বিএনপিতে রাখা হবে না। যেহেতু এ পার্টির কাছে মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। এজন্য নেতাকর্মীদের সজাগ-সতর্ক থেকে কাজ করতে হবে। প্রত্যেকটা স্টেপ নিতে হবে সাধারণ মানুষের জন্য, কল্যাণের জন্য, এলাকার জন্য।

তিনি বলেন, দেশে এখনো নির্বাচন হয় নাই, নির্বাচিত প্রতিনিধি হয় নাই। এখনো অনেকভাবে ষড়যন্ত্র চলছে। কিন্তু এ সমাজটা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আমাদের আলোর বার্তা এমনভাবে পৌঁছে দিতে হবে সমাজের কাছে, মানুষের কাছে, যেন কোনোভাবে মাদক ব্যাধি হিসেবে কাজ না করতে পারে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত। রাহাজানি, চুরি, ডাকাতি, টাউটারি, বাটপারি সবকিছু জড়িত। এ সমাজকে মাদকমুক্ত সমাজ তৈরি করতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

আস-সুফফা যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুহাম্মাদ ঈসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত প্রমুখ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell