শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

৩ দিনপর লাশ ফেরত দিলো বি এস এফ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২১, ১১:৪৫ অপরাহ্ণ
  • ৫৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সিলেট সীমান্তে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ তিনদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ড দেড়শ’ গজের মধ্য থেকে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে স্থানীয় জনিপ্রতিনিধিদের শনাক্ত মতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এর আগে বিকেল ৪টার দিকে ডোনা সীমান্তের ১৩৩০ ও ৩১ পিলারের মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় বিবিজি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমদ এবং বিএসএফের পক্ষে ৯১ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাউয়াত। বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৫টায়। পতাকা বৈঠক ও মরদেহ ফেরত পাওয়া প্রসঙ্গে বিজিবি-১৯ ব্যাটালিয়টের অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমদ বলেন, দুই বাংলাদেশির মরদেহ সীমান্তে জিরো লাইনের দেড়শ’ গজের ভেতর বাংলাদেশ ভূখণ্ডে ছিল।

 

যে কারণে বিজিবি-বিএসএফকে উপস্থিত থাকতে হয়েছে। উভয় পক্ষের উপস্থিতিতে গুলিতে নিহত আসকর উদ্দিন (২৫) ও আরিফ উদ্দনের (২২) মরদেহ শনাক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের শনাক্তমতে মরদেহ দু’টি কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করে। তিনি বলেন, মরদেহ উদ্ধারে আমরা বিলম্ব করছিলাম বিএসএফের জবাব পেতে। অপরাধী হলেও তারা গুলি করে মারতে পারে না। ঘটনার পর উচ্চ পর্যায় থেকে যোগাযোগ হচ্ছিল। যে কারণে তারা পাতাকা বৈঠকে বসতে বাধ্য হয়েছে। আমরা বিএসএফকে আমাদের অভিযোগ জানিয়েছি। তাদের প্রশ্ন করেছি- কিলিং (হত্যা) কীভাবে হয়েছে।

 

কিন্তু বিএসএফ বলছে দুই বাংলাদেশি হত্যা সম্পর্কে তারা কিছুই জানে না। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠকের পর সীমান্ত থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আনার পর শুরু হয় স্বজনদের আহাজারি। ফলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এর আগে বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হন।

 

নিহত আসকর উদ্দিন কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে। আর আরিফ উদ্দিনও একই গ্রামের আব্দুল হান্নানের। স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর আর বাড়িতে ফিরেনি। গত দুই দিন ধরে মরদেহ খোলা আকাশের নিচে পড়ে ছিল। তাদের নিথর দেহ ফিরে পেতে বিলাপ করছিলেন স্বজনরা। ঘটনার পর পুলিশ জানায়, গুলিতে দুই যুবক নিহত ছাড়াও আরও দু’জন গুলিবিদ্ধ অবস্থায় আত্মগোপনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মাধ্যমে নিহতদের খোঁজ পেয়ে স্থানীয়রা পুলিশকে ঘটনাটি জানায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell