বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০০
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

৪০ বছর ধরে নারায়ণগঞ্জকে লুটপাট করে খাচ্ছেন – মেয়র আইভী।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২, ২০২১, ৯:১০ অপরাহ্ণ
  • ২৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।৪০ বছর ধরে নারায়ণগঞ্জকে লুটপাট করে খাচ্ছেন – মেয়র আইভী।

যখন বলার সময় আসবে তখন পালাতেও পারবেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, হুশ করে কথা বলবেন। আমি কোন অন্যায় কাজ তো করিনি যে মাফ চাইবো। ক্ষমা চাইবেন আপনারা। ক্ষমা চাওয়ার কথা বলবেন আপনার ভাই ব্রাদারকে, যারা ত্বকীকে হত্যা করেছে। তাদের ক্ষমা চাইতে বলেন। আমাকে ক্ষমা চাইতে বলেন কোন দুঃসাহসে? দুঃসাহস দেখাবেন না মিস্টার ওসমান। কখনও কিছু বলি নাই আপনাকে।

আইভী বলেন, ৪০ বছর ধরে এ নারায়ণগঞ্জকে লুটপাট করে খাচ্ছেন। মানুষ মারছেন, হত্যা করছেন, যা মন চায় তাই বলেন। নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দিবে। কার সঙ্গে লড়তে আসেন কথা বুঝে বলবেন। বাজে কথা বলবেন না।

 

মেয়র বলেন, অনেকেই ধমকের সুরে আমাকে বলে কথা বন্ধ রাখতে। যারা এসব কথা বলেন তারা তো ঢাকায় বসবাস করেন। দিনের বেলায় নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্য আর চাঁদাবাজি করে রাতে ঢাকায় গিয়ে থাকেন। আমি তো ঢাকায় বসবাস করিনা। আমার চৌদ্দ পুরুষ নারায়ণগঞ্জে থাকেন। আমাকে ধমক দিয়ে কাজ হবেনা। কারণ আপনাদের পিস্তলইতো ভয় পাইনি।

সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে এসময় প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, নাসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর শিউলি নওশাদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell