রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৩
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে-দিন-তারিখ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২৪, ৭:৪৮ পূর্বাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে-দিন-তারিখ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি, সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১২ আগস্ট) দুপুরে পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পিএসসির কর্মকর্তারা নাম প্রকাশ না করে এ তথ্য জানান।

তারা জানান, বিশেষ সভায় ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রথম দফায় স্থগিত করে পিএসসি। এরপর ২৯ জুলাই আবারও এ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সে সময় ৫ আগস্ট পর্যন্ত সব মৌখিক পরীক্ষা স্থগিত এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell