রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৩
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

৫ম বিয়ে করার জন্য স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৩, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
  • ১১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

৫ম বিয়ে করার জন্য স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রী

নগরের হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মর্জিনার মায়ের কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে।

অভিযুক্ত স্ত্রী নুর জাহান থানায় আটক রয়েছে বলে জানিয়েছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। স্বামী আলাউদ্দিন একেক সময় একেক ধরনের কাজ করতেন। কখনো রিকশা চালিয়ে আবার কখনও ইটভাটায় কাজ করতেন।

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন একাধিক বিবাহ করেন। অভিযুক্ত নুর জাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। নুর জাহানকে না জানিয়ে ৫ম বিয়ে করলে আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell