সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৩
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

৫০ হাজার পিস ইয়াবার চালানসহ দুই সহোদরকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 ৫০ হাজার পিস ইয়াবার চালানসহ দুই সহোদরকে আটক

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে ৫০ হাজার পিস ইয়াবার চালানসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানিয়েছে অভিযানিক দল।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে তাদের বসতঘর থেকে ইয়াবার চালান উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক দুজন হলেন- ওই গ্রামের মৃত নছির আলীর ছেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মুকিত মুকুল (৫৫) ও তার সহোদর মো. আব্দুল কাদির (৪৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক পলাশ পাল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মুকিত মুকুলের ঘর তল্লাশি করে ৫০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা জব্দ করা হয়। তারা দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে ইয়াবার পাইকারি ব্যবসা করে আসছিলেন। পাশাপাশি আব্দুল মুকিত মুকুল জনপ্রতিনিধি ও তার ভাই আব্দুল কাদির গাড়ির ব্যবসা করেন।

তিনি বলেন, এর আগে গত জানুয়ারিতে চার হাজার পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের গোয়েন্দা ইউনিট। এরপর এটাই সবচেয়ে বড় চালান। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আটক ব্যক্তিদের রিমান্ড আবেদন করে জেলগেটে জিজ্ঞাবাদ করা হবে বলেও জানান পলাশ পাল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell