সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

৫ বছর বয়সী সন্তান বাচাঁতে বিত্তবানদের সহযোগিতা চান-অসহায় পিতা মাতা।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৩, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ণ
  • ৬৪০ ০৯ বার দেখা হয়েছে

নগরসংবাদ।।৫বছর বয়সি সন্তান বাচাঁতে বিত্তবানদের সহযোগিতা চান-অসহায় পিতা মাতা।

মাহিবের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামে। বাবা মোহাম্মদ বদিউজ্জামান এক সময় গার্মেন্টসে চাকরি করলেও ছেলের চিকিৎসার জন্য সে চাকরি ছেড়ে দেন। ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে দেন তার মা হাবিবা সুলতানাও। ছেলের চিকিৎসার ব্যয় মেটাতে তারা অসহায় হয়ে পড়েছেন।

চিকিৎসাপত্র, স্বজন ও স্থানীয়রা জানান, জন্মগতভাবে মাহিব ‘বিলিয়ারি এট্রেসিয়া’ রোগে ভুগছে। ছোটবেলা থেকে তাকে নিয়ে হাসপাতালে ছুটছেন বাব-মা। গত পাঁচ বছরে তার চিকিৎসায় ব্যয় হয়েছে এক কোটি ৩০ লাখ টাকা। বর্তমানে মাহিব ঢাকা সেন্ট্রাল হাসপাতালের এক চিকিৎসকের অধীনে রয়েছে। এর আগে তাকে কলকাতার ফর্টিস হাসপাতাল, ভেলরের সিএমসিতেও চিকিৎসা করানো হয়েছে।

 

চিকিৎসকদের বরাত দিয়ে তারা বলেন, অপারেশনের মাধ্যমে মাহিব সুস্থ হয়ে উঠতে পারে। এজন্য এক কোটি টাকা খরচ হতে পারে। তবে দ্রুত অপারেশন করতে হবে নইলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে উঠতে পারে।

এ বিষয়ে হাবিবা সুলতানা বলেন, ছেলেকে বুকে নিয়ে দিন-রাত কান্নাকাটি করি। জটিল রোগে আক্রান্ত ছেলেটিকে অপারেশন করে সুস্থ করা সম্ভব। কিন্তু এজন্য কোটি টাকা দরকার। কিন্তু এতো টাকা আমাদের কাছে নেই। তাই চোখের সামনে ছেলের করুণ পরিণতি দেখতে হচ্ছে। সমাজের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে ছেলের হাসিটা ধরে রাখতে পারি।

মাহিবের বাবা মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ছেলের চিকিৎসার জন্য ভারতসহ বিভিন্ন হাসপাতালে দৌড়াতে হয় বলে আমরা চাকরি ছেড়ে দিয়েছি। এখন আমরা অসহায়। নিষ্পাপ ছেলেটির চিকিৎসার ভার নিতে পারছি না। এখনও ২৫ লাখ টাকা ঋণে আছি। বিত্তবানরা সহযোগিতা করলে সুস্থ হতে পারে আমার ছেলে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell