মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩০
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

৬ টাকা বাড়লো লিটারে সয়াবিন তেলের দাম।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৮, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ণ
  • ৫৫ ০৯ বার দেখা হয়েছে

৬ টাকা বাড়লো লিটারে সয়াবিন তেলের দাম।

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশের বাজারে ফের বেড়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে ৬ ও ৭ টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell