রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

৬ হাজার ২৯ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ,৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৯, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ
  • ৫০০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় তিনটি পৃথক অভিযানে ৬ হাজার ২৯ পিস ইয়াবা ও 
৪০০ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ।এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন-  মহিউদ্দীন (১৮), তৈয়ব হোসেন তৌহিদ (২৮), মো. সালাউদ্দিন (২৮), মো. নিতুন (২৬), মো. জসিম (৪৮) ও মো. সুমন (২২)।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি জানান, শনিবার (৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে আতুরার ডিপো বাগদাদ হোটেলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে দুইটি প্যাকেট খেকে ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানায়, ইয়াবাগুলো পলাতক আসামি মো. সেলিম কক্সবাজার থেকে সংগ্রহ করে তাদের দিয়ে আতুরার ডিপোসহ নগরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন মাদকসেবীর কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। পলাতক সেলিমকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকার মুজিবরের কলোনির সুমনের ঘরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সালাউদ্দিনের দেহ তল্লাশি করে দুইটি প্যাকেটে ২৭৭ পিচ ইয়াবা, নিতুনের ডান হাতে থাকা একটি সাদা পলিব্যাগে ৪০০ গ্রাম গাঁজা এবং জসিমের দেহ তল্লাশি করে ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ও গাঁজা বিভিন্ন জায়গা হতে সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বেশি দামে বিক্রির কথা তারা স্বীকার করেন।

এই কর্মকর্তা আরও জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে মোহাম্মদনগর সাকিনের আলমগীর সড়কের কালাম স্টোর এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell