প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস পালিত।
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস পালিত হলো ।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
২৫শে জানুয়ারি রবিবার, বরানগর নেতাজী পার্ক ও গোপাল লাল ঠাকুর রোডের সংযোগস্থলে, বীর সৈনিক নেতাজী জন্ম উৎসব কমিটির পরিচালনায় এবং নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল ও প্রাক্তন কাউন্সিলর সরমা পালের উদ্যোগে,

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস পালন করলেন. ২৩ শে জানুয়ারি ঠিক সকাল নটায়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

প্রতিবছরের ন্যায় এ বছরও ২৩শে জানুয়ারি থেকে ২৯ শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস ও পালন করবেন।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ ও অধ্যাপক সৌগত রায় , বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুদীপ্ত রায় বিধায়ক, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতি অপর্ণা মৌলিক, উদ্যোক্তা রামকৃষ্ণ পাল ও সরমা পাল,

আবহাওয়া সঞ্জয় কৃষ্ণ পাল, এছাড়াও উপস্থিত ছিলেন বরানগর পৌরসভা সকল সদস্য, সদসাগণ ,পৌর প্রধান পরিষদ, তৃণমূলের সকল কাউন্সিলর এবং এলাকার সকল মহিলা বৃন্দ ।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর, সকল অতিথিদের উত্তরীয়, ব্যাচ পড়িয়ে, হাতে পুষ্পস্তবক, শাল ও মিষ্টি দিয়ে সম্মাননা জানান।
এরপর শুরু হয় বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করেন।


২৩ শে জানুয়ারি উপলক্ষে একটি ৪ কিলোমিটারের পুরুষ ও মহিলাদের দৌড় প্রতিযোগিতা প্রতিবছরের ন্যায় হয়ে থাকে সেটি সরস্বতী পুজোর জন্য,

২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই প্রতিযোগিতা হবে বলে জানান।

এবং প্রত্যেক গ্রুপের পাঁচজন করে প্রতিযোগীকে সম্মানিত করবেন। এছাড়াও থাকছে দুপুরে অঙ্কন প্রতিযোগিতা ,সন্ধ্যায় পুরস্কার বিতরণ, নৃত্যা অনুষ্ঠান ও সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

থাকছে স্বাধীনতা সংগ্রামীদের বরণ ও গুণীজন সংবর্ধনা এবং সর্বশেষে ইন্দ্রজাল অনুষ্ঠান।আজকের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিবৃন্দরা,তাহারা বলেন এই নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল মহাশয় সারা বছর বিভিন্ন কর্মযজ্ঞে মেতে থাকেন , শুধু জন্মদিন মনীষীদের পালন করেননি। বহু সময় সেবামূলক কাজ করে থাকেন,আজও তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অসহায় মানুষের হাতে ৫০টি কম্বল দান করলেন। এবং এলাকার মানুষদের উৎসাহিত্য করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো"""
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.