রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৯
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

কলকাতার বাবুঘাটে দুপুর থেকে চলছে, কালী প্রতিমা নিরঞ্জন, পুলিশের নজরদারীতে।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৪, ২০২৪, ৭:৪০ পূর্বাহ্ণ
  • ১২৫ ০৯ বার দেখা হয়েছে

 

কলকাতার বাবুঘাটে দুপুর থেকে চলছে, কালী প্রতিমা নিরঞ্জন, পুলিশের নজরদারীতে।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

৩রা নভেম্বর রবিবার, একদিকে চলছে বাড়ীতে বাড়ীতে বোনেদের ভাইফোঁটা, অন্যদিকে সমস্ত ক্লাবের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বাবুঘাটের দিকে। দুপুর থেকেই বাবুঘাটে একের পর এক প্রতিমা নিরঞ্জন চলছে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে বার বার সতর্কবার্তা মাইকেকের মাধ্যমে জানানো হচ্ছে, সুস্থভাবে প্রতিমা নিরঞ্জন করুন,

কেউ বেশি জলে নামবেন না, কোন রকম বাজী ফাটাবেন না, কোনোভাবে মহিলারা ঘাটে প্রবেশ করিবেন না, প্রতিমা নিরঞ্জন করে ঘাটথেকে বাইরে বেরিয়ে যাবেন, কিন্তু অনেক বাড়ির মহিলাদের আফসোশ ঘাটে নামতে না পারায়, তারা প্রশাসনের কাছে জানতে চাইলে, প্রশাসনের অফিসাররা বলেন আমাদের কাছে যেমন নির্দেশ আছে,

আমরা সেই মতো পালন করছি, কেএম সি তরফ থেকে অফিসাররা সতর্ক দৃষ্টি ও নজর রাখছেন, ঘাটের চতুর্দিকে পুলিশ প্রশাসনের ও কেএম সি এর লোকেরা নজরদারী রাখছেন, এবং নদীর জল যাতে দূষণ না হয়, প্রতিমা ফেলার সাথে সাথে কেএম সি র লোকেরা ক্রেনের সাহায্যে ডাঙায় তুলে ফেলা হচ্ছে, এবং সেই গুলিকে ডাম্পার দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যে যত বাড়তে থাকে, প্রতিমা জমতে থাকে বাবু ঘাটে,

পুলিশের নির্দেশে সারিবদ্ধ ভাবে বাবুঘাটে চতুর্দিকে প্রতিমাগুলিকে রাখার নির্দেশ দেন এবং একে একে প্রতিমা গুলি বিসর্জন করার নির্দেশ দেন। যাহাতে হুড়ো-হুরি করে কোন বিপদ না ঘটে। কলকাতার ঐতিহ্যশালী কালীপুজো যেটা সকলে দেখার জন্য বাবুঘাটে অনেক আগে থেকে ভিড় করতে থাকে, সেই চামুন্ডামাকেও পুলিশি পাহারায় বিসর্জন দেওয়া হয়,

এই মাকে বিসর্জন করার সময় অন্যান্য প্রতিমা বিসর্জন বন্ধ থাকে, কারণ এতটাই বিশালাকার প্রতিমা, এই জাগ্রত চামুণ্ডা মাকে বিসর্জন দিয়ে তারপর প্রশাসনের অফিসারেরা অন্যান্য প্রতিমা বিসর্জন করার নির্দেশ দেন। প্রায় কয়েকশো প্রতিমা আজ বাবুঘাট থেকে শুরু করে বিভিন্ন ঘাটে বিসর্জন দেওয়া হয়।।

এবং দেখার মত ভিড় জমতে থাকে এই বিসর্জন দেখার জন্য বাবুঘাট চত্বরে, আর সবার মুখে একটাই কথা আসছে বছর আবার হবে, মা আমাদের আসবে ফিরে, দুঃখ ভরা বেদনা নিয়ে সবাই মাকে বিদায় দিলেন।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell