শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৩
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আমরা সব সময় সোচ্চার-নাহিদ ইসলাম

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
  • ৮৪ ০৯ বার দেখা হয়েছে

নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরে ‘জুলাই পদযাত্রা’ শেষে পৌর টাউন হলে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুজিববাদ ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অনেক শহীদ হয়েছেন। শুধু হবিগঞ্জ জেলাতেই প্রাণ দিয়েছেন প্রায় ২০ জন। কিন্তু এখনও আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, এলাকায় এলাকায় নতুন করে দুর্বৃত্তায়নের রাজনীতি মাথাচাড়া দিচ্ছে।

চলছে ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা। এই রাজনীতি রুখে দিতে হবে।      সম্প্রতি বিএনপি ও যুবদলের দুই নেতাকে হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আমরা সব সময় সোচ্চার। এই ধরনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অর্থনৈতিক লুটপাট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট থাকবে না, দুর্নীতিবাজরা আইনের আওতায় আসবে। দক্ষিণ এশিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়ায় মুসলমানদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে।

তরুণদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এনসিপি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি সংগ্রামী শক্তি। আমরা বাংলাদেশের মর্যাদা রক্ষায় সর্বাত্মক লড়াই চালিয়ে যাব। এর আগে বিকেলে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ সার্কিট হাউসে প্রবেশ করেন। সাড়ে ৫টায় পৌরসভা মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এ উপলক্ষে সদর মডেল থানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণত সেনা ক্যাম্পগুলোতে দুজন করে সদস্য থাকলেও এদিন সেখানে ১০-১২ জন পাহারায় ছিলেন। যানবাহনের কাগজপত্রও যাচাই করা হয়। সমাবেশে আরও বক্তব্য দেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell