রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৭
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

সিলেটে মায়ের হাতে বলি শিশু সন্তান

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২২, ১১:৫৪ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

নগর নংবাদ।।সিলেটে মায়ের হাতে বলি শিশু সন্তান

সিলেটে ১৬ মাস বয়সী কন্যাশিশুকে গলাটিপে হত্যার অভিযোগ মা নাজমিন জাহানকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পলানোর চেষ্টাকালে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

নাজমিন জাহান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্টপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নাজমিন পারিবারিক কলহের কারণে বালিশচাপা ও গলাটিপে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, শিশুটির বাবা কাতার প্রবাসী। তার বাড়ি দক্ষিণ সুরমার তেতলি এলাকায়। তিনি সম্প্রতি দেশে এসেছেন। কিন্তু বনিবনা না হওয়ায় স্ত্রী (নাজমিন) শাহপরাণ এলাকার নিপবন-৪৯ এ আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করতেন। তার সঙ্গে ছোট বোন ও আগের স্বামীর ঘরেরএক ছেলে সন্তানও থাকতো।

স্বামী সাবিবরের সঙ্গে পারিবারিক কলহের এক পর্যায়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ১৬ মাস বয়েসী শিশু সাবিহার মুখে বালিশ দিয়ে চাপা দেন। পরে গলাটিপে ধরেন। এসময় নাজমিনের বোন বিষয়টি দেখতে পেয়ে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell