সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১০, ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ
  • ৬০৮ ০৯ বার দেখা হয়েছে

নগর  সংবাদ।।বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা কারাগারে

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আরিফুর রহমান নামে পুলিশের সাবেক এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পিওএন শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন আরিফুর রহমান। এসময় তিনি জামিনের আবেদন করেন। তবে বিচারক আবু শামীম আজাদ আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরিফুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পিওএন শাখার নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তবে মামলার পর আরিফুরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) ফয়েজুল হক ফয়েজ জানান, ২০১৩ সালে জেসমিন আক্তার নামে এক নারীর সঙ্গে আরিফুর রহমানের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। কয়েক বছর পর আরিফুর রহমান অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে সংসারে অশান্তি নেমে আসে। ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বললে জেসমিনকে মারধর শুরু করেন আরিফুর। এক পর্যায়ে যৌতুকও দাবি করেন তিনি। তবে সন্তানদের কথা ভেবে প্রথমে চুপ থাকলেও নির্যাতনের মাত্রা বেড়ে গেলে গত সেপ্টেম্বরে আদালতে মামলা করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আগে থেকে সম্পর্ক থাকা ওই নারীকে বিয়ে করেন আরিফুর রহমান। এরপর গত ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে আরিফুর প্রথম স্ত্রী জেসমিনের করা মামলা থেকে জামিন নেন।জামিনের পরদিন জেসমিনের বাড়িতে গিয়ে মারধর করেন। এরপর জেসমিন আবেদন করলে আরিফুরের জামিন বাতিল করেন আদালত। পরে উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেন আরিফুর। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে ফের জামিনের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell