সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

হিন্দু মেয়ে অপহরণ বিয়ে নাটক ভূয়া কাজী সহ গ্রেফতার ৪ কিশোরী উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২২, ২:৪০ অপরাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

হিন্দু মেয়ে অপহরণ বিয়ে নাটক ভূয়া কাজী সহ গ্রেফতার ৪ কিশোরী উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণ চক্রের তিন সদস্য ও এক ভুয়া কাজিকে আটক ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

আটকরা হলেন- অপহরণকারী চক্রের সদস্য মো. সাগর হোসেন, মো. ফয়সাল, মো. নূরনবী রনি ও মো. আল-মামুন (৩৭)।

র‍্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু বলেন, অপহরণের ঘটনায় কিশোরীর বাবা ৯ ফেব্রুয়ারি র‌্যাব-১১ এর কাছে একটি অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে রসুলবাগ সাকিনস্থ আদম আলীর বাড়ীর সামনে সাগর ও ফয়সালকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকা থেকে নূরনবী রনি ও ভুয়া কাজি আল-মামুনকে আটক করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সাঈদ জিকু বলেন, আটক নূরনবী রনি, সাগর হোসেন এবং ফয়সাল ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওই কিশোরীকে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে অপহরণ করে বিকেলে সাভারে নিয়ে যান। পরবর্তীতে সাভারের কর্ণপাড়া এলাকায় অবস্থিত আল-মামুনের কাজী অফিসে নিয়ে তাকে (ভিকটিম) একটি সাদা কাগজে স্বাক্ষর করানো হয়। তখন আল-মামুন ভিকটিমকে বলে, ‘তুমি ধর্মান্তরিত হয়ে গেছ এবং তোমার বর্তমান নাম ফাতেমা। এখন থেকে মো. নূরনবী রনি তোমার স্বামী’।

তিনি আরও বলেন, আল-মামুন কাজির ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্মসনদ এডিটিংয়ের মাধ্যমে বয়স বাড়িয়ে ভুয়া বিয়ে পড়িয়ে অর্থ আত্মসাৎ করেন। তিনি ভিকটিমকেও এইভাবেই এফিডেভিট মূলে ধর্মান্তরকরণের নামে ভুয়া জন্মনিবন্ধনের কাগজ প্রস্তুত করে বিয়ে পড়িয়ে নূরনবী রনি কর্তৃক ভিকটিমকে ধর্ষণের সহায়তা করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell