রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪১
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

বন্দরে  নিখোঁজেরপর দুই নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২, ২০২২, ৯:০১ পূর্বাহ্ণ
  • ২৭৫ ০৯ বার দেখা হয়েছে

বন্দরে  নিখোঁজের ৪ দিন পর দুই নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

বন্দরে একদিনে দুই নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই নারীর মধ্যে একজন অজ্ঞাত, অপরজনের পরিচয় মিলেছে। তিনি হলেন গৃহবধূ শান্তি (৪২) । গত বৃহস্পতিবার নিখোঁজ হন তিনি।

নিখোঁজের ৪ দিন পর  রোববার দুপুরে কেওঢালা এলাকায় অবস্থিত কামাল চেয়ারম্যানের ইটভাটা সংলগ্ন ডোবা থেকে শান্তি বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ শান্তি বেগম সোনারগাঁ উপজেলা কাঁচপুর এলাকার মিজানুর রহমান মোল্লা’র দ্বিতীয় স্ত্রী।

এর আগে রোববার সকালে  মুছাপুর ত্রিবেণী এলাকার একটি জঙ্গল থেকে বোরকা পরা অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শান্তির স্বামী মিজানুর রহমান মোল্লা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় একটি হোটেলে বুয়া হিসাবে কাজ করতো শান্তি।  প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় শান্তি। তার পর থেকে গত ৪ দিন ধরে বাড়িতে  ফিরে আসেনি।

সম্ভাব্যস্থানে খোজাখুজি করে  না পেয়ে রোববার সকালে আবুল কালাম নামে একজনকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে যাচ্ছিলাম।

এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় কামাল চেয়ারম্যানের ইটভাটা সংলগ্ন  ডোবায় বন্দর থানার পুলিশের উপস্থিতি ও  মানুষের ভীড় দেখে পরে বাস থেকে নেমে  ডোবার সামনে পৌঁছালে দেখি আমার স্ত্রী শান্তির লাশ ভেসে রয়েছে। পরে  পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে।

তিনি অভিযোগ করেন পূর্বের মামলা মোকাদ্দমার জের ধরে আমার স্ত্রীকে নির্যাতনের পর হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়েছে কাঁচপুর এলাকার ভাড়াটিয়া আবুল কালাম ও সাঙ্গোপাঙ্গোরা।

বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান,  রোববার পৃথক স্থান থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন বোরকা পরিহিত অজ্ঞাত নামা নারী। অপরজনের নাম শান্তি বেগম। তিনি বৃহস্পতিবার থেকে নিখোঁজ।

এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত গৃহবধূ শান্তি বেগমের স্বামী মিজানুর রহমান।  রোববার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় কামাল চেয়ারম্যানের ইটভাটা সংলগ্ন  ডোবাতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর  দেন এলাকাবাসী। পরে  কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহত শান্তি বেগমের মাথা থেঁতলানো, পায়ের তালু থেকে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell