রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৬
শিরোনামঃ
শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

দমকলকর্মী নিপন চাকমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৯, ২০২২, ৯:১১ অপরাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহত দমকলকর্মী নিপন চাকমার মেয়ে উন্নতি চাকমার স্কুলজীবনের পড়াশোনার দায়িত্ব নিয়েছে লেকার্স স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই বিষয়ে একটি অঙ্গীকারনামা তুলে দেওয়া হয় উন্নতি চাকমার হাতে।

উন্নতি চাকমা সেনাবাহিনী পরিচালিত রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এসময় তার হাতে অঙ্গীকারনামা তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

নিপন চাকমার স্ত্রী সুমনা চাকমা বলেন, উন্নতির বাবার মৃত্যুর পর যখন আমি চারদিকে অন্ধকার দেখছিলাম, মেয়ের পড়াশোনা নিয়ে শঙ্কায় ছিলাম তখন লেকার্স কর্তৃপক্ষ মেয়ের লেখাপড়ার ভার নেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন, উন্নতির যে ক্ষতি তা পূরণ করার মতো নয়। লেকার্স কর্তৃপক্ষ চায়, সে তার শিক্ষাজীবন যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সেজন্য আমরা তার স্কুল শিক্ষাজীবনের যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব নিয়েছি। এটা আমাদের ছোট্ট প্রয়াস।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত দমকলকর্মীদের মধ্যে একজন ছিলেন নিপন চাকমা। তিনি রাঙ্গামাটির সন্তান ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell