শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৮
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি না করার আহ্বান জানিয়েছেন-ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১০, ২০২২, ৯:২৫ অপরাহ্ণ
  • ৪৬৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার কিছু হলে আওয়ামী লীগ ঘরে বসে আঙুল চুষবে না।

তিনি বলেন, শেখ হাসিনাকে কটূক্তি করলে আমাদের আবেগে লাগে, বঙ্গবন্ধুকে খারাপ কথা বললে আমাদের খারাপ লাগে, বঙ্গবন্ধু পরিবারকে অপমান করলে আমরা অপমানিত বোধ করি। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে আমাদের আবেগ আহত হয়, আমরা সহ্য করতে পারি না। আমরা কাউকে গালি দেই না, আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করি না। যেটা বিএনপি শুরু করেছে।

প্রতিপক্ষকে হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি বলে দিতে চাই, পচাত্তর আর ২০২২ এক কথা না। বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিদের পুরস্কৃত করেছে, ইন্ডেমিটি দিয়েছে। শেখ হাসিনার কিছু হলে আওয়ামী লীগ ঘরে বসে আঙুল চুষবে না। রাজপথে আছি, রাজপথে থেকে তার সমুচিত জবাব দেবে।

ওবায়দুল কাদের বলেন, গোটা ঢাকা মহানগরীর রাজপথ আজ আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগ জেগেছে। আওয়ামী লীগ রাজ পথে ছিল, আওয়ামী লীগ রাজ পথে আছে, আওয়ামী লীগ রাজপথে থাকবে।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তরের মতো দক্ষিণ আওয়ামী লীগ রাজপথে থেকে দেখিয়ে দিয়েছে, আমরাও পারি। আমরা বঙ্গবন্ধু কন্যার অপমান কোনোদিন সহ্য করবো না, আমরা প্রতিবাদ করবো, আমরা প্রতিশোধ নেব।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell