বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

খিলগাঁওয়ে স্বামীকে ভিডিও কলে রেখে,গৃহবধূর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৩, ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ
  • ২৮৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ইফাত শরীফ মিশু (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্বজনরা বলছেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে দক্ষিণ গোড়ানের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মিশুর খালু ফিরোজ আলম বলেন, মিশুর বাবা মজিবর রহমান পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। ৮ বছর আগে প্রিন্টিং ব্যবসায়ী নুরে আলমের সঙ্গে মিশুর বিয়ে হয়। এরপর থেকে খিলগাঁও দক্ষিণ গোড়ানে তারা ভাড়া বাসায় থাকতো। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফিরোজ আলম বলেন, মিশুর স্বামী নুরে আলমের ফকিরাপুলে প্রিন্টিং ব্যবসা। সকাল থেকে সে ফকিরাপুলে ছিল। ঘটনার সময় মিশু স্বামীকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। এটা দেখে স্বামী নুরে আলম দ্রুত বাসায় গিয়ে দরজা বন্ধ পায়। পরে দরজা ভেঙে মিশুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার কারণ সম্পর্কে ফিরোজ বলেন, প্রায় দুই বছর আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় নুরে আলমের। ওই মেয়েকে বিয়েও করে নুরে আলম। তবে পারিবারিক চাপে সে ওই মেয়েকে ডিভোর্স দেয়। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শুনেছি আবারও ওই মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক হয়েছে নুরে আলমের।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানায় অবহিত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell