রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

বগুড়ায় করতোয়া নদীতে নিখোঁজ,বৃদ্ধার মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৩, ২০২২, ১০:৫৪ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে নিখোঁজ গৌরী মোহন্ত (৯০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার আঁচলাই গ্রামের যোগেশ্বর মোহন্তের স্ত্রী।

সোমবার (১৩ জুন) সকালে উপজেলার রায়নগর ইউনিয়নের আলোকদিয়া এলাকায় করতোয়া নদীতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে।

এর আগে শনিবার দুপুরে উপজেলার আঁচলাই গ্রামের কামারপাড়া এলাকায় করতোয়া নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন গৌরী।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বলেন, করতোয়া নদীতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গৌরী রানীর নাতি সজল কুমার বলেন, আমার দাদি গত শনিবার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অবশেষে তার মরদেহ নদীতে পাওয়া গেছে।

তিনি আরও বলেন, দাদি গোসল করতে যাওয়ার সময় পরিবারের লোকজন সঙ্গে ছিল না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell