রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

পঞ্চগড়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণকারী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২২, ২০২২, ৮:১২ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পঞ্চগড়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিপন ইসলাম (২২) নামে এক যুবককে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধারসহ আসামি রিপন ইসলামকে গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার (২১ জুন) রিপনকে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (২২ জুন) সকালে পঞ্চগড়ে আনার পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক অপহরণ মামলার প্রধান আসামি রিপন জেলার বোদা উপজেলার বগদুলঝুলা বড়শসী ডাঙ্গাপাড়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে। একই মামলার অপর আসামি রিপনের বাবা জামাল উদ্দীন (৪০), রিপনের মা জেসমিন আক্তার (৩৫) ও রিপনের ছোট ভাই রিদয় ইসলাম (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে রিপন ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। প্রেমের প্রস্তাব প্রতিবারই প্রত্যাখ্যান করতো ওই স্কুলছাত্রী। একপর্যায়ে এ বিষয়ে ওই স্কুলছাত্রী তার বাবাকে জানায়। পরে তার বাবা ওই যুবকের বাড়িতে গিয়ে বিষয়টি অবহিত করেও কোনো প্রতিকার পাননি।

এদিকে গত মঙ্গলবার (৭ জুন) সকালে ভিকটিম বাড়ি থেকে বের হয়ে স্কুলে পরীক্ষা দিতে যায়। এ সময় পথে রিপনদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রিপন ছোট ভাই রিদয়ের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। মেয়ে বাড়িতে ফিরে না আসায় ও স্কুলের সহপাঠীদের মধ্যে জানতে পারে সে স্কুলে যায়নি। পরে ভিকটিমের বাবা রিপনের বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করলে বাড়ির সদস্যরা বিয়ের জন্য অপহরণ করেছে বলে মর্মে জানান। এর পর ভিকটিমের বাবা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে গত শনিবার (১১ জুন) বোদা থানায় গিয়ে রিপনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। যাহার মামলা নং- ১১।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের পর ভিকটিমকে নিয়ে আসামি ঢাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়। পরে বুধবার (২২ জুন) সকালে তাদের থানায় আনা হলে রিপনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell